‘ইয়াস’ নিয়ে কি বললেন নুসরাত - The News Lion

‘ইয়াস’ নিয়ে কি বললেন নুসরাত

 


দি নিউজ লায়ন;  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস।  এমন পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। ঘূর্ণিঝড় ‘ইয়াস’র খবর শিরোনামে আসার পর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি নুসরাতকে। 


আর সেই নায়কের নামের সঙ্গে সাইক্লোনের নামের মিল থাকায় ট্রলের শিকার হতে হয় অভিনেত্রী-সাংসদকে।  গত সোমবার নিজের একটি ফটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে অফ শোল্ডার গাউনে মোহময়ী হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। এই ভিডিও নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়েই ফের ‘ইয়াস’র নাম উল্লেখ করে বিদ্রুপ করে নেটিজেনদের একাংশ। নায়িকার এই বোল্ড ফটোশুটের ভিডিওকে “ইয়াস আসার প্রস্তুতি” বলেও ব্যাখ্যা করেছেন একজন।  তবে এসব সমালোচনাকে বিশেষ পাত্তা দেননি নুসরাত।


 বরং ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নুসরত বসিরহাটবাসী তথা গোটা বঙ্গবাসীর উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমার বসিরহাটের বাসিন্দা তথা গোটা বঙ্গবাসীকে বলবো, সতর্ক থাকুন। আমরা বড়সড় একটা সাইক্লোনের সম্মুখীন হতে পারি। আপনাদের কাছে অনুরোধ বাইরে বেরবেন না। ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকুন। মোবাইল-এমার্জেন্সি লাইট চার্জ করে রাখবেন। যদি মনে হয় বাড়িতে থাকা নিরাপদ নয়, সেক্ষেত্রে আমাদের আশ্রয়কেন্দ্রগুলিতে গিয়ে থাকতে পারেন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.